রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

কলেজছাত্র শুভ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী কলেজের মাস্টার্সে অধ্যয়নরত ২৫ বছর বয়সী শাহিন আলম শুভর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসির দাবিতে তার গ্রামের বাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর গ্রামে নিহত শাহিন আলম শুভর পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, সহপাঠি, এলাকাবাসী সহ সর্বস্তরের লোকজন মানববন্ধন করে। দ্রুত হত্যার কারণ অনুসন্ধান সহ এর সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান মানববন্ধনের মাধ্যমে। প্রায় দেড় ঘন্টা ব্যাপি লোকজন মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন, নিহত শাহিন আলম শুভর পিতা মাহাবুবুর রহমান, ছোট বোন মমো, এলাকাবাসী আসাদুজ্জামান আসাদ, জাহিদ আকরাম, সহপাঠি রিফাত সহ অনেকে। উল্লেখ শাহিন আলম শুভ পড়ালেখার পাশাপাশি রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত হাইডআউট নামক একটি রেস্তোরায় শেফ হিসেবে চাকরি করতেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান শুভ।  ২০২০ সালের ৪ ডিসেম্বর বিকেলে হঠাৎ একটি ফোনকল আসে শুভর বাবা মাহবুবুর রহমানের মোবাইলে। হাইড আউট রেস্তোরার মালিক সায়েম জানান শুভ অজ্ঞান হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর আবারো সায়েম শুভর বাবাকে জানান তার ছেলে মারা গেছে। à§©à§Ÿ বার এই সায়েম আাবরো কল করে জানান শুভ আত্মহত্যা করেছে, লাশ রাজশাহী মেডিকেলে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ